Friday, December 6, 2013

ফুলবাড়ীয়ায় খাদ্য সংকটে শত শত বানর

ফুলবাড়ীয়ায় খাদ্য সংকটে শত শত বানর
 ড.ফোরকান আলী
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দণি-পশ্চিমে সন্তোষপুর বনবিট ও রাবার প্রকল্প। রাবার প্রকল্পের প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত পথে যেতে দেখা যায় বানরের লাফালাফি। রাবার প্রকল্প থেকে প্রায় ২ কিলোমিটার যাওয়ার পর সন্তোষপুর বনবিট অফিসে গিয়ে দেখা যায় প্রায় দুই শতাধিক বানর অফিসের সামনে খাবারের জন্য লাফালাফি ও চিৎকার করছে। বিট অফিসে যে কোন মানুষ গেলেই খাবারের আশায় বানরগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিট অফিসকে ঘিরে থাকা অর্ধশতাধিক বানরের দিকে তাকিয়ে দেখা যায় বানরের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। বিট অফিসের এক মহিলা বিভিন্ন গাছের ফল কেটে বানরগুলোকে খাবার দিচ্ছেন। আরেক জন লুঙ্গি পরা খালি গায়ে হাতে একটি লাঠি নিয়ে বানরগুলোকে তাড়া করছে। বানরগুলো সেদিকে খেয়াল না দিয়ে আরও জোরে চিৎকার করে তার দিকে লাফিয়ে আসছে। একটু এগিয়ে দেখা যায় আরেকজন খালি গায়ে লাঠি হাতে বসে রয়েছে। তার সামনে-পেছনে ২০-২৫টি বানর লাফালাফি করছে। বিট অফিস রুমে গিয়ে দেখা যায় চকির ওপর বানর, মাচাইলের ওপরে বানরগুলো হাঁ করে তাকিয়ে রয়েছে এক কথায় বলা চলে যেদিকে তাকাই সেদিকেই বানর। বিট অফিসের লোকাজন বলেন, ভয়ের কোন কারণ নেই ওরা আঁচড় ও কামড় দেবে না। ওরা খাবারের জন্য এরকম করে থাকে। বানরের খাবার কিভাবে সংগ্রহ করেন জিজ্ঞাসা করলে বলেন, আশপাশের বাড়ি থেকে বানরগুলোর কথা বলে মৌসুমওয়ারি আনারস, শসা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের ফল ও খাবার মানুষের কাছ থেকে নিয়ে এসে মহিলাকে দিয়ে কেটে ওদের দেই। বানরগুলো যখন ুধার তাড়নায় মানুষের বাড়ি বাড়ি ছুটে যায় তখন লোকজন বানরগুলোকে লাঠি, দা ইত্যাদি দিয়ে আঘাত করে। মাঝে মধ্যে রক্তমাখা বানরগুলো দেখে খুব খারাপ লাগে। তারা বলেন, আমাদের বেডরুমে বানরগুলোর কারণে কোন খাবার, কাপড়-চোপড় কিছুই ঠিকমত রাখতে পারি না। বানরগুলোকে খাবার না দিলেই বিভিন্ন সময় রুমের ভেতরে মলমূত্র ত্যাগ করে, তার পরও সহ্য করতে হয়, কারণ ওদেরও জীবন আছে। জীবন আছে বলেই ুধার তাড়নায় ব্যাপক উপদ্রব করে।  প্রাকৃতিক বন সন্দৌর্য রায় বানরগুলোর খাবারের ব্যবস্থা করা একান্তই প্রয়োজন। সন্তোষপুর গ্রামবাসিরা বলেন, সন্তোষপুর বিট ও রাবার বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ও শোভাবর্ধনকারী বানরগুলোর জন্য সরকারিভাবে বনের ভেতর নির্দিষ্ট স্থানে খাবার ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।
†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267




0 comments:

Post a Comment