Wednesday, November 20, 2013

জামালপুরের বংশ খাল গেল কই

জামালপুরের বংশ খাল গেল কই
 ফোরকান আলী
জামালপুর শহরের বুক চিরে বয়ে যাওয়া এক সময়ের বংশ নদী অবৈধ দখলদারদের কবলে পড়ে খালে রূপান্তরিত হয়। খাল থেকে নর্দমায় পরিণত হওয়ার পর এখন বলতে গেলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এটি। এক সময় যে নদীর বুকে চলাচল করতো বড় বড় বাণিজ্যতরী ও বজরা সে নদী এখন মৃত। বংশ খাল এখন চলে গেছে প্রভাবশালী অবৈধ ভূমি দখলদারদের কবলে। সেখানে গড়ে উঠেছে বড় বড় দালান-কোঠা, ঘর-বাড়ি, ইমারত ও বিশাল বিশাল মার্কেট। জামালপুর শহরের পানি নিষ্কাশনের একমাত্র প্রাকৃতিক পথ এই বংশ খাল বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এখন স্থায়ী রূপ নিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়েও স্থান ভেদে বংশ খালের প্রস্থ ছিল ২০ থেকে ৫০ ফুট। আজ ভরাট আর দখলের ফলে বংশ খালের প্রস্থ দাঁড়িয়েছে ৪ থেকে ৫ ফুটে। তবে অধিকাংশ এলাকায় খালের অস্তিত্ব পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে জামালপুর পৌর কর্তৃপ বেশ ক’বার উদ্যোগ নিলেও সে উদ্যোগ ব্যর্থ হয়েছে। বংশ খাল রায় কিছু অংশে পৌর কর্তৃপ গাইডওয়াল নির্মাণ করলেও তার উপরই দখলদাররা নির্মাণ করছে অবৈধ স্থাপনা। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই খালের বিভিন্ন স্থানে এখনও চলছে দখল প্রক্রিয়া। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল উদ্ধারের দাবি পৌরবাসীর দীর্ঘদিনের।
†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267


0 comments:

Post a Comment