নাব্যতা সংকটে মাওয়ায় দীর্ঘ যানজট
ফোরকান আলী
নাব্যতা সংকটের কারণে মাওয়া ফেরি ঘাটে যানজট অব্যাহত রয়েছে। মাঝে মাঝে মাওয়া ঘাট থেকে চৌরাস্তা ছাড়িয়ে দোগাছী পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একই অবস্থা কাওরাকান্দি প্রান্তেও। এতে বাসযাত্রীরা প্রচণ্ড গরমের মধ্যে অসহনীয় দুর্ভোগে পড়ে। দীর্ঘ ভোগান্তি সহ্য করতে না পেরে বাধ্য হয়ে ভেঙ্গে ভেঙ্গে দণিাঞ্চলের অনেক যাত্রীরা গন্তব্যে রওনা হয়। মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটের ২টি রো রো ফেরিসহ ৫টি ফেরি বিকল রয়েছে। এছাড়া বিকল ২টি আইটি (ফেরি টেনে নেয়ার জাহাজ) ফেরির মধ্যে ১টি সচল করা হলেও আরেকটি বিকল রয়েছে। একদিকে নাব্যতা সঙ্কটে পারাপারের দূরত্ব দ্বিগুণ আরেকদিকে ফেরি স্বল্পতায় এ যানজট সৃষ্টি হচ্ছে। অসংখ্য যাত্রী বাধ্য হয়ে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে যাচ্ছে। এতে যাত্রীদের সময় ও অর্থ দুইটোই ব্যয় বেশী হচ্ছে। আবার অনেকে লঞ্চে ও স্পিড-বোডে ঝুঁকি থাকায় ভেঙ্গে না গিয়ে দীর্ঘ অপো করে ফেরি দিয়েই যাচ্ছে। অনেকে দুর্ঘটনার ঝুঁকির জন্য লঞ্চ বা স্পিডবোর্ডে না গিয়ে ফেরির জন্য বসে থাকেন। অনেককে এমন কষ্ট সহ্য করে বসে থাকতে দেখা গেছে। কতদিন এ সমস্যা থাকবে তা মাওয়া ফেরি ঘাটের বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র কর্র্তৃপ জানাতে পারেনি। মাওয়া বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক জানান, বর্তমানে সাতটি ডাম ফেরি রানীগঞ্জ, রানীতে, রামশ্রী, টাপলো, থোবাল, যমুনা ও লেন্টিং এবং ছোট ফেরি কর্ণফুলী ও যশোরে চলাচল করেছে। তবে নাব্যতার কারণে দ্বিগুণ পথ ঘুরে পাড় হতে সোয়া তিন ঘন্টারও বেশী সময় লাগছে এক একটি ফেরির। এদিকে ফেরি ‘ফরিদপুর’ হঠাৎ বিকল হয়ে পড়ে। এছাড়া এই রুটের মূল চালিকা শক্তি রো রো ফেরি ২টিই বিকল হয়ে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে থাকায় সমস্যা প্রকট হয়েছে। একই পথ ধরে কিশোরী ও কাকলীও রয়েছে নারায়ণগঞ্জে। ৫টি ফেরিই বন্ধ রয়েছে। নাব্যতা সঙ্কট ও ফেরি স্বল্পতাই এখানে যানজটের মূল কারণ। একই সঙ্গে নাব্যতা সংকটের কারণে ফেরিগুলোকে দীর্ঘ ত্রিশ কি.মি. পথ ঘুরে চলায় ফেরি পারাপারে এখন সময় লাগছে দ্বিগুণেরও বেশি। ফলে ফেরির ট্রীপ সংখ্যা কমে গেছে। আর ট্রীপ সংখ্যা কমে যাওয়ায় ফেরিগুলোও নির্দিষ্ট সময়ে ঘাটে পৌঁছতে পারছে না। তাই ঘাটে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। যানজটে আটকা পড়ে প্রতিদিন এখানে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হলেও কর্তৃপ উদাসীন। এছাড়াও ডাম ফেরিকে টেনে নেয়ার জাহাজ আইটি ৩৯০ ও আইটি ৩৯৪ অধিকাংশ সময় বিকল থাকে। ফেরি সংকট ও নাব্যতার কারণে মাওয়া ফেরি ঘাটের সমস্যার কথা স্বীকার করে মাওয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র ম্যানেজার বলেন, বর্তমানে ৫টি ফেরি বিকল হওয়ায় সমস্যা বেশী সৃষ্টি হয়েছে। রো রো ফেরি ভাষা শহীদ বরকত ঈদের ২ দিন পর নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়। এটি মেরামত হয়ে না আসতেই অপর রো রো ফেরি শাহ মকদুমকেও ডকইয়ার্ডে পাঠানোর পরই সমস্যা বৃদ্ধি পায়। এই রুটে ১৩টি ফেরি চলাচল করছিল। কবে নাগাদ ফেরিগুলো ঠিক করা হবে তা তিনি জানাতে পরেননি। ফেরি সচল না হলে এ সমস্যা কমবে না বলে তিনি জানান।

†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267
Email- dr.fourkanali@gmail.com
0 comments:
Post a Comment