Wednesday, November 20, 2013

নদী ভাঙ্গনে দশমিনার মানচিত্র ছোট হচ্ছে

নদী ভাঙ্গনে দশমিনার মানচিত্র ছোট হচ্ছে
 ফোরকান আলী
দশমিনায় নদীর অব্যাহত ভাংগনে ২ হাজার পরিবার, সাড়ে ১৬ হাজার একর ফসলি জমি, ৪৫ কিঃমিঃ ভেড়িবাঁধ, সাইকৌান শেল্টার, শিা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান, ৬টি গ্রাম একেবারে বিলীন হয়ে গেছে। বিলীন হওয়ার পথে রয়েছে আরো ১৮টি গ্রাম। বুড়া গৌরঙ্গ ও তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে দশমিনা উপজেলার আয়তন ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে । সরকারী এবং বেসরকারী ভাবে ভাঙ্গন রোধে এখন পর্যন্ত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেনি। উপজেলার রনগোপালদী ইউনিয়নে নদী ভাংগনে ভোলাইশিং, বেলচর, কালীরচর, চঙ্গারচর, চরতৈলাক, চর ভুপেন্দ্র একেবারে বিলীন হয়ে গেছে। বিলীন হওয়ার পথে পাতারচর, চর ঘুনি, আউলিয়াপুর, দক্ষিণ রনগোপালদী, উত্তর রনগোপালদী, চর শাহজালাল, চর বোরহানসহ ৭টি গ্রাম। অপরদিকে উপজেলা সদর দশমিনা ইউনিয়নের ভাংগনের মুখে রয়েছে হাজিরহাট গোলখালী, কাটাখালী, চর হাদী, কাউয়ার চর ও সৈয়দ জাফর গ্রামসহ ৬টি গ্রাম, বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রাম, চর বাঁশবাড়ীয়া, চরবুথাম, চর সাইমুন ও ঢনঢনিয়া গ্রাম ৫টির ৩/২ ভাগ ইতিমধ্যে নদী ভাংগনে বিলীন হয়ে গেছে। ভাংগনে এ উপজেলার ২ হাজার পরিবার ভিটেমাটিহারা ও ১৬হাজার ৫শত একর ফসলি জমি এবং ৪৫কিঃমিঃ ভেড়িবাঁধ বিলীন হয়ে গেছে।


†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267



0 comments:

Post a Comment