Wednesday, November 20, 2013

নদী ভাঙ্গন থেকে ২ উপজেলা রার দাবি

নদী ভাঙ্গন থেকে ২ উপজেলা রার দাবি
 ফোরকান আলী
কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। বিলীন হয়ে যাচ্ছে উপজেলা দুইটির গ্রামের পর গ্রাম। উপজেলা দু’টির প্রায় ৪০টি গ্রাম ও অসংখ্য আবাদী জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙ্গনের মুখোমুখি আরও ৩৯টি গ্রাম। রৌমারী ও রাজিবপুর উপজেলা দুইটিকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছেন বীর প্রতীক তারামন বিবি। এ দাবি শুধু বীর প্রতীক তারামন বিবিরই নয়, ভাঙ্গন কবলিত উপজেলা দুইটির সাড়ে ৩ লাখ মানুষের। কৃষির ওপর নির্ভরশীল ও নদী দ্বারা বেষ্টিত রৌমারী ও রাজিবপুর উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ মানুষের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন। গত ১০ বছরে এই দুই উপজেলার ৮টি ইউনিয়নের ৫৬টি মৌজার মধ্যে ৩০টি মৌজা নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও প্রায় ৫শ’ হেক্টর আবাদী জমি ও বসতভিটা হারিয়েছে ১৮শ’ পরিবার। এই সময়ে ১ থেকে ১০ বার নদী ভাঙ্গনের শিকার হয়েছে ১৭শ’ পরিবার। কিন্তু রৌমারী উপজেলার উত্তরাঞ্চল সাহেবের আলগা এলাকায় ব্রহ্মপুত্র পূর্ব তীর রক্ষা প্রকল্পে গত বছর প্রায় দেড় কোটি টাকার বান্ডাল ও ৫ কোটি টাকা ব্যয়ে স্লিপার নির্মাণ হলেও নদী ভাঙ্গন রোধে এ প্রকল্প তেমন কোন ফল দিতে পারেনি বলে অভিযোগ রয়েছে। অপরদিকে ২০০১ সালে পানি উন্নয়ন বোর্ড রাজিবপুর উপজেলায় ১১ কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি প্রকল্প হাতে নেয়। এর প্রয়োজনীয় অর্থ সময় মত না পাওয়ার কারণে প্রকল্পটির কাজ সঠিক ভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি।
†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267


0 comments:

Post a Comment