Sunday, December 1, 2013

মরিয়ম ফ্রাঙ্কোয়া চেরাহ

মরিয়ম ফ্রাঙ্কোয়া চেরাহ
 ড. ফোরকান আলী
সম্প্রতি ব্রিটিশ চলচ্চিত্র তারকা ফ্রাঙ্কোয়া চেরাহ ইউরোপীয় মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন। নব্বইয়ের দশকে শিশুবিষয়ক হিট ছবি সেন্স অ্যান্ড সেন্সিবিলিটির অন্যতম চরিত্র চেরাহ ইসলাম ধর্ম গ্রহণ করায় প্রচার মাধ্যম তাকে নিয়ে নানা প্রতিক্রিয়া দেখিয়েছে। তার মুসলিম নাম মরিয়ম ফ্রাঙ্কোয়া চেরাহ।
মরিয়ম বলেন, ‘এগারো সেপ্টেম্বর (নয়/এগারো) সন্ত্রাসী হামলায় নিউইয়র্কের ধ্বংসযজ্ঞের কারণে বিশ্ব জনমত যেভাবে উত্তেজিত হয়েছিল আমিও একই রকম প্রতিক্রিয়া দেখাই। ইউরোপ থেকে মুসলমানদের বহিষ্কার করার ল্েয লিখিত অনেক বই আমি পাঠ করি।’
সে সময় ফ্রাঙ্কোয়া চেরাহ ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওসব বই পড়তে গিয়ে তিনি ইসলাম সম্পর্কে মনোযোগী হন এবং গভীর চিন্তাভাবনা শুরু করেন। তখন তিনি বুঝতে পারেন, ইসলাম ধর্ম সন্ত্রাসবাদকে কখনও সমর্থন করে না। বরং ইসলাম খুবই প্রেরণাদায়ক। ফ্রাঙ্কোয়া চেরাহের দৃঢ় বিশ্বাস জন্মে, নবী মুহাম্মদ (সা.) একজন শান্তির প্রচারক। শেষ পর্যন্ত তিনি ইসলাম ধর্মে দীতি হলেন।
তিনি বলেন, ‘বহু বিষয় রয়েছে যা আমাকে এ ধরনের পরিবর্তন ঘটাতে মৌলিক ভূমিকা পালন করে। একটি হচ্ছে পয়গাম্বর মুহাম্মদের (সা.) জীবনের প্রতি মনোনিবেশ। আমি মনে করি তিনি ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিত্ব, যাকে নিয়ে সর্বাধিক ভুল বোঝাবুঝি হয়েছে।
মরিয়ম চেরাহ বলেন, রাসূলের একটি অন্যতম বাণী হলÑ
‘যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে মা করে দাও। যে তোমার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোল। যে তোমার অনিষ্ট করেছে তুমি তার কল্যাণ কর। আর সত্য কথা বল যদিও তা তোমার বিরুদ্ধে যায়।’
ফ্রাঙ্কোয়া চেরাহ বলেন, ‘সন্ত্রাসী আক্রমণগুলোর পেছনে যে উগ্র গ্র“প রয়েছে, তারা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধি নয়। মুসলমানরা জাতি হিসেবে ওসব কর্মকাণ্ডকে সমর্থন দেয় না এবং ওদের প্রতি কোন সহানুভূতি দেখায় না। বরং তারা মনে করে, সব উন্মাদ ওরা!’
মরিয়মের মতে, ইসলাম সবসময়ই ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, নবীজীর জীবন মূলতই আমরা যা করি সেসবের ভেতর ভারসাম্য আনয়ন করে।
তিনি বলেন, ইসলামের সৌন্দর্য তখনি ধরা পড়ে যখন তা আচরণে প্রকাশিত হয় সমাজ, মানবতা ও বিশ্বে।
মরিয়ম ফ্রাঙ্কোয়া চেরাহ নব্বইয়ের দশকে যত জনপ্রিয় ছিলেন বর্তমানে ইসলাম ধর্মে দীতি হওয়ায় ব্রিটিশ মধ্যবিত্ত শিতি শ্রেণীর কাছে আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছেন।তথ্য সুত্র: বিবিসি


†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267

0 comments:

Post a Comment