প্রাথমিক শিÿা থেকে ঝড়ে পড় রোধ করতে হবে
আলী ফোরকান
অর্ধেক জনগোষ্ঠী নিরÿর থাকার পরও প্রতিবছর ২২ লাখ শিশু প্রাথমিক শিÿার ¯Íর সমাপ্ত হবার আগেই ঝরে পড়ছে। শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করানো যাচ্ছে না। এ কারণে প্রতিবছই নিরÿর লোকের সংখ্যা বাড়ছে। অন্যদিকে দেশের ১৯ হাজার গ্রামে কোন বিদ্যালয় নেই। হাওর এলাকা, প্রতিবন্ধী, চা জনগোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের প্রাথমিক শিÿায় অন্তর্ভুক্ত করতে নানা বেগ পেতে হচ্ছে সরকারকে। এসব নানামুখী প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে নিরÿরমুক্ত করতে বর্তমান সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
নির্বাচনী ইশতেহারে নবনির্বাচিত সরকার ২০১০ সালের মধ্যে প্রাথমিক ¯Íরে প্রকৃত ভর্তির হার শতভাগে উন্নীত এবং ২০১৪ সালের মধ্যে নিরÿরতামুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি স্নাতক ¯Íর পর্যন্ত শিÿা অবৈতনিক, পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুল এবং ঢাকায় প্রতিটি থানায় মাধ্যমিক হাইস্কুল প্রতিষ্ঠাসহ শিÿা উন্নয়নে নানামুখী পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছে। সংশিøষ্টরা বলছেন, রাজনৈতিক সরকারের পÿে অনেক কাজই করা সম্ভব। তবে এ কাজে সঠিক কর্মপরিকল্পনা এবং স্বদিচ্ছা থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার গঠনের পর ব্য¯Íতা, দলীয় স্বার্থ আদায়সহ নানা কাজে ব্য¯Í হয়ে পড়ে রাজনৈতিক সরকারগুলো। ইশতেহারের বিষয়গুলো ভুলে যায়। এর মধ্যে থেকেও শিÿার মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরকে বাঁচিয়ে রাখতে, দÿ মানব সম্পদ তৈরিতে শিÿার মান উন্নয়নে নানামুখী পদÿেপ বা¯Íবায়ন জরুরি হয়ে পড়বে।
মানব উন্নয়ন সূচক এবং গেøাবাল মনিটরিং রিপোর্ট-২০০৯-এ বলা হয়েছে, বাংলাদেশে সাÿরতার হার ৫২ শতাংশ। আবার ইউনেস্কো ইনস্টিটিউট অব স্টাটিসটিকস, বিশ্ব ব্যাংক, আইএমএফ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে বয়স্ক সাÿরতার হার ৪৭ শতাংশ। এর মধ্যে ৫৪ শতাংশ পুরুষ এবং মহিলা ৪১ শতাংশ। ২০০৫ সালের ইউনেস্কো ও ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক পরিচালিত এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে সাÿরতার হার ৪১ দশমিক ৫ শতাংশ। এসব তথ্য বিশেøষণ করলে দেখা যায় বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এখনও নিরÿর। দেশের বর্তমান জনসংখ্যা ১৫ কোটি। এই জনসংখ্যার মধ্যে ১৫ বছরের বেশি অর্থাৎ বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ৯ কোটি। সাÿরতার হার অনুযায়ী দেশে এখনও সাড়ে ৪ কোটি লোক নিরÿর। নতুন সরকার ২০১৪ সালের মধ্যে নিরÿরতামুক্ত বাংলাদেশ গড়তে চাইলে আগামী ৬ বছরের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষকে সাÿর করে তুলতে হবে।
প্রাথমিক ও গণশিÿা মন্ত্রণালয়ের সচিব বদরুল আলম তরফদার বলেন, রাজনৈতিক সরকারগুলোর নানা পরিকল্পনা থাকে। এ পরিকল্পনার মাধ্যমে এ কাজগুলো করা সম্ভব হতেও পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিÿক ও শিÿাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এত অল্প সময়ে প্রকৃত ভর্তির হার শতভাগ এবং ২০১৪ সালের মধ্যে বাংলাদেশকে নিরÿরমুক্ত করা সম্ভব নয়। তবে তারা এ বিষয়টি নিয়ে চিন্তা করছে তা ভাল। তিনি বলেন, সরকারের একার পÿে এ কাজ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সামাজিক উৎসাহ। তিনি বলেন, রাজনৈতিক দল সরকার গঠনের পর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্য¯Í থাকে। ইশতেহারের বিষয়টি কিছুদিন পরে ভুলে যাবে। তিনি বলেন, যাই হোক না কেন দীর্ঘ সময় নিয়ে হলেও দেশেকে নিরÿরমুক্ত করা এবং প্রকৃত ভর্তির হার শতভাগে নিয়ে আসা উচিত।
বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশে এখন পর্যন্ত বয়স্ক সাÿরতার কার্যক্রমের মান চিত্রায়ন হয়নি। জাতীয় মান চিত্রায়নের মাধ্যমে অনুন্নত অঞ্চল, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, কার্যক্রমের কার্যকরিতা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভৌগোলিক ও জনসংখ্যাতাত্তি¡ক পরিসীমায়ন জেনে সরকারের এ পদÿেপ গ্রহণ করতে হবে।
0 comments:
Post a Comment