Friday, March 2, 2018

হুমকির মুখে সুন্দরবনের প্রাণী

হুমকির মুখে সুন্দরবনের প্রাণী
আলী ফোরকান
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সুন্দরবনে ঘন ঘন বন্যা ধীরে ধীরে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটির বন্যপ্রাণীর আবাসস্থল সঙ্কুচিত করে চলেছে। বন সংরÿক ড. তপন কুমার দে একথা জানিয়েছেন। বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির আরো একটি বিরূপ প্রভাব হলোÑ বনাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, যা ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদের জন্য নিশ্চিত বিরূপ প্রভাব বয়ে এনেছে। তিনি বলেন, সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল ১২ লাখ লোকের জীবিকার উৎস। ছয় হাজার বর্গকিলোমিটার আয়তনের এই বনাঞ্চলটি জাতিসংঘের শিÿা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ব ঐতিহ্য স্থান। তিনি বলেন, সুন্দরবনের প্রতিবেশ অনুধাবন ও উন্নয়নের লÿ্যে বেশ কয়েকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। চিত্রা হরিণের ওপর পিএইচডিধারী তপন কুমার দে বলেন, বনাঞ্চলের আয়তন কমে যাওয়ায় চিত্রা হরিণ ধীরে ধীরে দÿিণে সরে যাচ্ছে। কিন্তু তাদের সর্বশেষ আবাসস্থল সুন্দরবনও এখন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হুমকির সম্মুখীন। কেননা চিত্রা হরিণের প্রধান খাদ্য কেওড়া পাতা লবণাক্ততার কারণে দুষ্পাপ্য হয়ে পড়ছে।তিনি আরো বলেন, বরগুনা, সাতÿীরা ও সাউথখালীতে প্রতি বছর এক হাজার হরিণ শিকার করা হয়। এছাড়া প্রতি বছর নভেম্বরে সুন্দরবনের শরণখোলা বন রেঞ্জের দুবলার আলোর খোলে পূর্ণিমা উৎসব দুবলা মেলা উপলÿে দুই থেকে তিনশ হরিণ মারা হয়।
ড. দে বলেন, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রয়েল বেঙ্গল টাইগারও হরিণের সংখ্যা কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে। কারণ হরিণই বাঘের প্রধান খাদ্য।
তিনি বলেন, খাদ্যাভাব ও বন্যার কারণে অনেক বাঘ বন ছেড়ে লোকালয়ে হানা দিচ্ছে। ফলে বাঘে-মানুষে সংঘর্ষ বাধছে। বাড়ছে বাঘের হাতে মানুষের মৃত্যুর সংখ্যা। তিনি বলেন, ২০১৭ সালে বাঘের হামলায় ২৬ জন মারা যায়। আর গত বছর এ সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। বিশিষ্ট বাঘ গবেষক খসরু চৌধুরী বাসসকে বলেন, মানুষ বাঘের আবাসস্থল দখল করে নিচ্ছে বলেই মানুষের ওপর বাঘের আক্রমণ বাড়ছে।ে

0 comments:

Post a Comment