Thursday, March 1, 2018

জলবায়ু পবির্তনে মানুষ শহরমুখী হচ্ছে

জলবায়ু পবির্তনে মানুষ শহরমুখী হচ্ছে
আলী ফোরকান
নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশ (এনসিসিবি) আয়োজিত সভায় আলোচকরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শহরমুখী মানুষের স্রোত বৃদ্ধি পাচ্ছে। এতে সার্বিকভাবে শহরাঞ্চলের পরিবেশ বিনষ্ট হচ্ছে। তারা বলেন, অন্য অনেক দেশের চেয়ে বাংলাদেশে সমস্যাটি প্রকট হয়ে দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরস্থ নিপোর্ট মিলনায়তনে জলবায়ু পরিবর্তন: নগরকেন্দ্রিক অভিগমন ধারা শীর্ষক এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর সর্বস্বান্ত ৫ লÿাধিক মানুষ ঢাকা মহানগরীতে আগমন করে। ঢাকাসহ অন্যান্য মেট্রোপলিটন শহরের ব¯িÍ এলাকায় বসবাসকারি ৪০ শতাংশ মানুষ অভিগমনকারী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যানুযায়ী ১০ বছর আগে জলবায়ু অভিগমনকারী অধিকাংশ মানুষ একটি নির্দিষ্ট সময়ের পর নিজ নিজ গ্রামে ফিরে যেত। কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় মানুষ স্থায়ীভাবেই শহরাঞ্চলে থেকে যাচ্ছে। এতে মেট্রোপলিটন শহরগুলোতে নাগরিকরা প্রাপ্য সুযোগÐসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।  বেসরকারি সংগঠন প্রদীপনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হেনা মোরশেদ জামান। বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপÐপরিচালক (আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী, ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চলÐ৩ এর নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দাস ও ৬১ নম্বর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আলতাফ হোসেন। মূল বক্তব্য উপস্থাপন করেন এনসিসিবি’র রিসার্চ এন্ড এডভোকেসি কোÐঅর্ডিনেটর সাউদিয়া আনোয়ার। প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের জন্য বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের উপর ÿতিগ্র¯Í মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় সুশাসন ও নাগরিক সেবা বিঘিœত হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিÿা ও প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রণসহ রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন তিনি। (এনসিসিবির সভায় আলোচকরা)

0 comments:

Post a Comment