Sunday, November 17, 2013

নদী ছাড়া ঢাকা শহর বাঁচানো যাবে না

নদী ছাড়া ঢাকা শহর বাঁচানো যাবে না
ফোরকান আলী
“বুড়িগঙ্গা সরকারি পদপে এবং জনমত” শীর্ষক নাগরিক সভায় বক্তারা বলেছেন, রাজধানীর চারপাশের নদীগুলো বাঁচাতে হলে নদীর মূল উৎস ফিরিয়ে আনাসহ এর প্রবাহ বাড়াতে হবে। নদী বাঁচাতে না পারলে ঢাকা শহরকে বাঁচানো যাবে না। বক্তারা যে কোন মূল্যে ট্যানারী দ্রুত সরিয়ে নেয়ার দাবি জানিয়ে বলেন, বুড়িগঙ্গা নদী দূষণের অর্ধেক কারণ ট্যানারী শিল্প। তারা নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান। সদরঘাট টার্মিনালে নাগরিক সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মোঃ আবদুল মালেক মিয়া, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমদ, ঢাকা নাগরিকের সভাপতি আবদুল মতিন, বাপার সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন, অধ্যাপক ফিরোজ আহমেদ, মিহির বিশ্বাস ও ড. বোরহান বুলবুল। পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের নদ-নদীসহ পরিবেশ রক্ষায় সরকার বদ্ধপরিকর। তিনি নদী রায় দুই পাড়ের জনগণের সম্পৃক্ততা কামনা করেন। বুড়িগঙ্গার বর্জ্য অপসারণ সরকারের প্রাথমিক পদপে। নদীর দখল ও দূষণ রোধে সরকার যেকোন কঠোর পদপে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।
কামরুল ইসলাম বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর দখল ও দূষণ রোধে সকলকে সচেতন হতে হবে। প্রতিমন্ত্রী ভূমিদস্যুদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, নদীর প্রতি অবহেলার কারণে পৃথিবীর অনেক সভ্যতা বিলুপ্ত হয়েছে। বুড়িগঙ্গা ধ্বংস হলে ঢাকা শহরও ধ্বংস হবে। নান্দনিক সৌন্দর্য, ফসল, মৎস্য সম্পদ, নৌপরিবহন, জীবনযাত্রাও ব্যাহত হবে। তিনি বলেন, পরিবেশ উন্নয়নে সরকারের কর্মকাণ্ডে সহায়তা করা হবে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মোঃ আবদুল মালেক মিয়া পাইলট প্রকল্প হিসাবে বুড়িগঙ্গা নদীর দ্বিতীয় সেতুর তলদেশ থেকে এক কিলোমিটার নদী এলাকার বর্জ্য অপসারণ কাজ সফলভাবে সম্পন্ন হচ্ছে। তিনি বলেন, বুড়িগঙ্গায় নেমেছি পরিস্কার না করে ঘরে ফিরবো না। অন্যান্য বক্তারা জরুরীভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ, বেদখল জমি উদ্ধার ও তা সংরণ, নদীর তলদেশ পরিস্কার স্বচ্ছ, নদীতীরে দেয়াল নির্মাণ, নদীতীরের বড় বড় স্থাপনা অপসারণ ও আইন করে নতুন স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানান। বাপা ও ঢাকা নাগরিকের উদ্যোগে সদরঘাট টার্মিনালে এই নাগরিক সভার আয়োজন করা হয়। সব আয়োজন শেষে এখনো দেখা যাচ্ছে সে আয়োজন সে তিমিরেই রয়েগেছে। আমরা ছাই ঢাকা তার পুন:যৈাবন ফিরে পাক।




†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267




0 comments:

Post a Comment