Friday, November 22, 2013

সোনাখালী নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনুন

সোনাখালী নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনুন
 ফোরকান আলী
একদিকে পানির অভাবে মানুষের হাহাকার। অন্যদিকে সুবিধা-ভোগীদের বিলাসী জীবন-যাপন। এই টানাপড়েনের দোলায় দুলছে সোনাখালী নদীর পাড়ের লোকজন। রাজধানী থেকে মাত্র কয়েক কিলোমিটার পথ, কয়েক মিনিটের রাস্তা। নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত আড়াইহাজার, সোনারগাঁও, রূপগঞ্জ থানার ওপর দিয়ে বুড়িগঙ্গার শাখা সোনাখালী নদী প্রবাহিত। নদীর ধারে বসবাসরত হাজারো জেলে ও মাঝি পরিবারের অর্থের জোগানদাতা সোনাখালী নদী আজ বিষাক্ত কিছু বর্জ্য পদার্থ বুকে ধারণ করে প্রাণহীন হয়ে আছে। এক সময় সোনাখালী নদীতে সারা বছর পানি থাকতো। বিভিন্ন প্রজাতির মাছে ছিল পরিপূর্ণ। এই নদীর পানির সাহায্যে লক্ষ লক্ষ হেক্টর জমিতে ফসলের চাষ হতো। সেই সোনাখালী নদীর সুদিন এখন শুধুই স্মৃতি! বর্তমান সরকারের আমলে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হচ্ছে না। অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দলীয় পরিচয় প্রধান্য পাচ্ছে। অবৈধ দখলমুক্ত করা হচ্ছে না দলীয় বিবেচনায়। এসব কার্যক্রমে আমাদের মধ্যে আশার পরিবর্তে শক্সার সঞ্চার হচ্ছে। সোনাখালী নদীকে প্রভাবশালীদের কবল থেকে উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার এখনই উপযুক্ত সময়। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসি। 


†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267




0 comments:

Post a Comment