Thursday, March 1, 2018

জীববৈচিত্র্য : কমে যাচ্ছে সমুদ্রের মাছও

জীববৈচিত্র্য : কমে যাচ্ছে সমুদ্রের মাছও
আলী ফোরকান
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে জলে-স্থলে অন্তরীÿে ঘটছে একের পর এক নানা ঘটনা। যার পরিপ্রেÿিতে পাল্টে যাচ্ছে জীবনধারা। রোগব্যাধি অর্থনৈতিক সংকট, জীববৈচিত্র্যের সম্ভার ধ্বংস এর সব কিছুই ঘটছে জলবায়ুর আকস্মিক পরিবর্তনের পথ ধরে। এরই মধ্যে একদল মেরিন বিজ্ঞানী আতঙ্কজনক কিছু তথ্য প্রকাশ করেছেন, তাদের ভাষায়, জলবায়ু পরিবর্তনের কারণে খুব শিগগিরই বিশ্বের মৎস্য ভান্ডারে বড় ধরনের পরিবর্তন হবে। আফ্রিকা, এশিয়া ও দÿিণ আমেরিকার (এএএসএ) ৩৩টি দেশের সমন্বয়ে গঠিত বøকের বার্ষিক সম্মেলন সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞানীরা ভবিষ্যদ্বানী উচ্চারণ করে বলেছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। একই কারণে পাল্টে যাচ্ছে সামুদ্রিক স্রোতের ধারাও। এর পরিপ্রেÿিতে কড, হেরিং, রূপচাঁদা ও চিংড়িসহ কয়েক হাজার মাছের প্রগতি দুই মেরুর দিকে ধাবিত হবে। সে কারণে ২০৫০ সাল নাগাদ আটলান্টিক মহাসাগরের মৎস্যভান্ডার অর্ধেক পরিমাণ কমে যেতে পারে। গবেষকদলের প্রধান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অ্যাঙ্গলিয়ার প্রফেসর ড. উইলিয়ামচিউং বলেন, জলবায়ু পরিবর্তনের বড় ধরনের ধাক্কা লাগবে সামুদ্রিক জীববৈচিত্র্যে, তাই তা সামাল দেয়ার জন্য মৎস্য ব্যবস্থাপনার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য ও সামাজিক অর্থনৈতিক কাঠামো ঠিক রাখতে আগেভাগে কর্ণ পদ্ধতি নির্ধারণ করতে হবে। এÿেত্রে আমরা জ্ঞানকে কাজে লাগাতে পারি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এএএসএ-এর আওতাভুক্ত ৩৩টি দেশের মধ্যে জাতিসংঘ ১৯টি দেশকে স্বল্পোন্নত দেশ বলে আখ্যায়িত করেছে। কারণ ঐসব দেশের খাদ্য তালিকায় মাছ উলেøখযোগ্য। তাছাড়া মাছধরা তা বাজারজাতকরণের সঙ্গে সম্পৃক্ত একটি বিরাট জনগোষ্ঠী ঐ অঞ্চলের অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে।

0 comments:

Post a Comment