পুরাতন ব্রহ্মপুত্র নদ কী হারিয়ে যাবে
ফোরকান আলী
অবৈধ দখল, পানি দূষণসহ নানা কারণে নিশ্চিহ্ন হতে চলছে জামালপুরের ঐতিহ্যবাহী পুরাতন ব্রহ্মপুত্র নদ। সবার মনে এখন একটাই প্রশ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদ কী হারিয়ে যাবে? নানা ঐতিহ্যের ধারক ও বাহক এই নদকে কেন্দ্র করেই জন্ম নিয়েছিল জামালপুর, শেরপুর, ময়মনসিংহসহ অনেক জনপদ। এই জনপদের ভবিষ্যৎ প্রজন্ম কিছুদিন পরেই ভুলে যাবে ব্রহ্মপুত্র নদের কথা। ব্রহ্মপুত্র নদ এতদাঞ্চলের লাখ লাখ মানুষের জীবন-জীবিকার সন্ধান দিয়েছে। আজ মানুষ সেই ব্রহ্মপুত্র দখলের উৎসবে মেতেছে। জামালপুর শহরের পুরাতন গুদারাঘাট, কালিঘাট, চাপাতলাঘাট, সুরভীঘাট, ঢাকাইপট্টিসহ বিভিন্নস্থানে চলছে ব্রহ্মপুত্র দখলের মহোৎসব। আর নদরে বুকে জেগে ওঠা চরগুলো ভূমি দখলদারদের হাতে চলে গেছে অনেক আগেই। শুধু তাই নয়, এক সময়কার উত্তাল সেই ব্রহ্মপুত্র নদে আজ যে টুকু পানি রয়েছে সেখানেও ফেলা হচ্ছে কল কারখানার বিষাক্ত বর্জ্য। ফলে দূষিত হচ্ছে পানি। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে প্রাণী বৈচিত্র্য, তেমনি ঘটছে পরিবেশ বিপর্যয়। কয়েকবছর আগে জামালপুর শহর রক্ষার নামে শহরের পশ্চিম প্রান্তে পাথালিয়া এলাকায় নদের উপর অপরিকল্পিত বাঁধ নির্মাণই এখন ব্রহ্মপুত্র ধ্বংসের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267
Email- dr.fourkanali@gmail.com
0 comments:
Post a Comment